FM সৌরথ বিশ্বাস অপরাজিত থেকে ৭.৫ পয়েন্ট করে এশিয়ান জুনিয়র ২০২৫ ওপেন চ্যাম্পিয়ন হন। তিনি স্বর্ণপদক, আন্তর্জাতিক মাস্টার এবং GM-নর্ম অর্জন করেন। IM ল ম স ট ডি সিলভা (শ্রীলংকা) সমান পয়েন্ট করেন। টাই-ব্রেক অনুযায়ী তিনি দ্বিতীয় স্থান অর্থাৎ রূপো পান। সৌরথের পঞ্চম রাউন্ড জয় ডি সিলভার বিরুদ্ধে, তাঁকে টাই-ব্রেকে ভালো স্কোর হতে সাহায্য করে। IM কাশিশ মনোজ জৈন ৭ পয়েন্ট করে ব্রোন্জে মেডাল পান । ভারতীয় খেলোয়াড়রা মোট ছয়টি মেডাল অর্জন করে - দুটি সোনা, একটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ। ছবি: মিত্ৰাভ গুহ
সৌরথ আন্তর্জাতিক মাস্টার টাইটেল ও GM-নর্ম অর্জন করলেন
এশিয়ান জুনিয়র ২০২৫ স্বর্ণ পদক - FM সৌরথ বিশ্বাস 7.5/9 | ছবি: মিত্ৰাভ গুহ
সাক্ষাৎকার: সৌরথ বিশ্বাস, তাঁর অভিভাবক, ও GM মিত্ৰাভ গুহ | ভিডিও: চেসবেস ইন্ডিয়া
ক্লাসিকাল শীর্ষ ৩ (বাম থেকে ডান দিক) - বালিকা: ব্রোঞ্জ - WIM সরযূ ভেলপুলা ৭/৯, রুপা - WIM ডেভিনডিয়া ওশিনী গুণাবর্ধনা (শ্রীলংকা) ৭/৯ এবং সোনা - WFM গালিনা মিখেইভা ৭.৫/৯; ওপেন: সোনা - FM সৌরথ বিশ্বাস ৭.৫/৯, রুপা - IM ল ম স ট ডি সিলভা (শ্রীলংকা) ৭.৫/৯ এবং ব্রোঞ্জ - IM কাশিশ মনোজ জৈন ৭/৯ | ছবি: মিত্ৰাভ গুহ
ক্লাসিকাল ওপেন: সোনা এবং ব্রোঞ্জ
FM সৌরথ বিশ্বাস (২২০১) এবং IM ল ম স ট ডি সিলভা (শ্রীলংকা, ২৩৯০) দুজনেই ৭.৫ পয়েন্ট করেন। সৌরথ পঞ্চম রাউন্ডে ডি সিলভাকে পরাজিত করেন। এই জিত সৌরথের টাই-ব্রেক স্কোর কে ভালো করে, স্বর্ণপদক জিততে এবং আন্তর্জাতিক মাস্টার টাইটেল অর্জন করতে সাহায্য করে। ডি সিলভা রূপো পান। IM কাশিশ মনোজ জৈন (২৪২৯) এককভাবে ৭ পয়েন্ট করে ব্রোঞ্জ মেডাল লাভ করেন।
ক্লাসিকাল সোনা - FM সৌরথ বিশ্বাস 7.5/9 | ছবি: মিত্ৰাভ গুহ