সর্বার্থো জিতলেন শোনা, ঐশিকের জন্য রূপো

ইহা একটি বিরল দৃষ্টান্ত যে পশ্চিমবঙ্গের দুই শিশু ভারতবর্ষের হয়ে বিশ্ব কাপ অনুর্ধ-১০ ওপেন শেষ স্তরে খেলছেন। শুধু তাই নয়, তাঁদের দুজনের মধ্যেই একজন স্বর্ণ এবং রূপো পদক পাবে উহা গাণিতিকভাবে সকলের অবগত ছিল। তাই দুটি পদক নিশ্চিত ছিল পশ্চিমবঙ্গ তথা ভারতের জন্য। প্রথম তিনটি পুরস্কার ছিল - ম্যাকবুক এয়ার ২০২৪/২৫, আইফোন এবং আইপ্যাড ২০২৪/২৫ মডেল সঙ্গে একটি করে পদক, কাপ এবং ডিপ্লোমা। এটাই শেষ নয়, শীর্ষ ৩ যারা শেষ করেছেন, তাঁরা সেই বছরের বিশ্ব ক্যাডেটস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বিনামূল্যে থাকা আর খাওয়া পাবেন।

অনুর্ধ-১০ ওপেন: স্বর্ণ, রূপো এবং ব্রোঞ্জ

সর্বার্থো মানি (১৮৪৭) তাঁর প্রতিপক্ষ ঐশিক মন্ডলের (১৮৫৭) বিরুদ্ধে, দ্বিতীয় স্তরের দুটি খেলায় ড্র করেন। তারপর সর্বার্থো পরের দুটি রাপিড ১৫'+২" খেলা পরপর জিতে স্বর্ণ পদক পান। ঐশিক পান রূপো।

অনুর্ধ-১০ ওপেন শীর্ষ ৩ (বাম থেকে ডান দিক): রূপো - ঐশিক মন্ডল, স্বর্ণ - সর্বার্থো মানি এবং ব্রোঞ্জ - CM আরিত কপিল | ছবি: জর্জিয়া দাবা ফেডারেশন

ভারতের পদক বিজয়ীদের সঙ্গে প্রশিক্ষক, মুখ্য পরিযাজক এবং প্রধান প্রতিনিধি (বাম থেকে ডান দিক):  CM FI IA পুনীত জয়সওয়াল, WGM স্বাতী ঘাটে, IA FI গোপাকুমার ম স এবং NA অঙ্কিত দালাল  | ছবি: সারা ভারত দাবা ফেডারেশন

ভারতীয় দল | ছবি: সারা ভারত দাবা ফেডারেশন

রিপ্লে করুন অনুর্ধ-১০ ওপেন বিভাগের দ্বিতীয় স্তরের উপলব্ধ খেলাগুলি

যোগসূত্র

আধিকারিক ওয়েবসাইট

টুর্নামেন্ট নিয়মাবলী